আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ চাইলেন রাশেদ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:১৮ এএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলো। এ ঘটনার সঙ্গে জড়িতদের আওতায় আনবেন। একই সঙ্গে আইজিপি এবং ডিএমপি কমিশনারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

শুক্রবার দিনগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, শুক্রবার বিকেল থেকেই আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি। প্রথম যখন আমার ওপর হামলা করা হয়, প্রতিবাদে যখন মশাল মিছিল করি তখন আবার হামলা করা হয়।

তিনি বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই হামলা ট্রায়াল। পরবর্তী সময়ে অন্য দলের ওপর এই হামলা ঘটতে পারে।

জ/উ
ভারতের মদতে আ. লীগ পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন নুর: হাসনাত

ভারতের মদতে আ. লীগ পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন নুর: হাসনাত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির
প্ল্যান-বি হলো জাতীয় পার্টির উপর ভর করে লীগকে ফেরানো: সারজিস

প্ল্যান-বি হলো জাতীয় পার্টির উপর ভর করে লীগকে ফেরানো: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, প্ল্যান-বি হলো জাতীয় পার্টির উপর
গুরুতর আহত হয়ে ঢামেকের আইসিইউতে নুরুল হক নুর

গুরুতর আহত হয়ে ঢামেকের আইসিইউতে নুরুল হক নুর

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক
পদত্যাগ করেছে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

পদত্যাগ করেছে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও একক আধিপত্য

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গণঅধিকার পরিষদ   আইজিপি   ডিএমপি   কমিশন   পদত্যাগ   নুরুল হক নুর   মুহাম্মদ রাশেদ খাঁন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft