ভারতের মদতে আ. লীগ পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিলেন নুর: হাসনাত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:০২ এএম

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভারতের প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নুর ভাই। শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ প্রতিক্রিয়া জানান৷

স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দেই। সেই পুনর্বাসন ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে।’

তিনি লেখেন, ‘ভারতের প্রত্যক্ষ মদতে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নুর ভাই। এখন যদি আমরা নুরুল হক নুরের ওপর এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নুর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে।’

এনসিপি নেতা বলেন, ‘নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।

জ/উ
প্ল্যান-বি হলো জাতীয় পার্টির উপর ভর করে লীগকে ফেরানো: সারজিস

প্ল্যান-বি হলো জাতীয় পার্টির উপর ভর করে লীগকে ফেরানো: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, প্ল্যান-বি হলো জাতীয় পার্টির উপর
গুরুতর আহত হয়ে ঢামেকের আইসিইউতে নুরুল হক নুর

গুরুতর আহত হয়ে ঢামেকের আইসিইউতে নুরুল হক নুর

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক
পদত্যাগ করেছে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

পদত্যাগ করেছে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও একক আধিপত্য
বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া বিকল্প নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গণ অধিকার পরিষদ   সভাপতি   নুরুল হক নুর   জাতীয় নাগরিক পার্টি   দক্ষিণাঞ্চল   হাসনাত আব্দুল্লাহ   আওয়ামী লীগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft