‌‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ আটক ১৩
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:০২ পিএম

‘মঞ্চ ৭১’ নামে নতুন এক প্ল্যাটফর্মের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ প্রায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে অনুষ্ঠানে উপস্থিত একাধিক মুক্তিযোদ্ধা জানান, তাদের বলা হয়েছিল এটি মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান।

এদিন সকালে ‘মঞ্চ ৭১’-এর উদ্যোগে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি আসেননি। প্ল্যাটফর্মটির সমন্বয় করছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআইখান পান্না।

অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে ১৫-২০ জন লোক ভেতরে ঢুকে স্লোগান দিতে শুরু করেন। তারা ‘২৪-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘আওয়ামী লীগের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে তারা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং উপস্থিতদের আটকে রাখেন। আতঙ্কিত অনেকেই কক্ষের পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লতিফ সিদ্দিকীসহ ১৩ জনকে আটক করে ভ্যানে তোলে নিয়ে যান।

ঘটনাস্থলে আসা ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ সাংবাদিকদের বলেন, মোট ১৩ জনকে আটক করা হয়েছে। আটকদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা বুলবুল আহমেদ বলেন, ‘আমরা প্রোগ্রামে অংশ নিতে এসেছি। আমি তো কোনো মামলার আসামি নই। বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, আজ স্বাধীন বাংলাদেশে মবের শিকার হলাম। আমার গলা চেপে ধরা হয়েছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে।’

অন্য এক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। আজ স্বাধীন দেশে আমরা হেনস্তার শিকার হচ্ছি।’

জ/উ
বরখাস্ত এএসআই শামীম ও রিয়ার অপকর্মের বিচার চাই: পিংকী খাতুন

বরখাস্ত এএসআই শামীম ও রিয়ার অপকর্মের বিচার চাই: পিংকী খাতুন

বরখাস্ত হওয়া পুলিশের এএসআই শামীম ইসলামের অপকর্ম ও নৈতিক স্খলনজনিত অপরাধে জড়ানো এবং তার ঘড়
ডাকসুর ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসুর ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে
আফ্রিদির ‘ভয়ংকর’ চরিত্রের বর্ণনা দিলেন তারই বন্ধু তানভীর রাহী

আফ্রিদির ‘ভয়ংকর’ চরিত্রের বর্ণনা দিলেন তারই বন্ধু তানভীর রাহী

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী তানভীর রাহী তার অতীত
রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের বিরুদ্ধে অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্ল্যাটফর্ম   মঞ্চ ৭১   মিলনায়তন   ঢাকা রিপোর্টার্স ইউনিটি   মুক্তিযোদ্ধা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft