ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন : নুর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:৫৭ পিএম

এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা। এই লোকটাকে যেভাবে অপমান-অপদস্থ করা হলো, তাকে ফজলু পাগলা বলে। অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা প্রয়োজন তা তাদের নাই। আলোচনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এই কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, দেশের বাইরে ইউটিউবার ও সোস্যাল মিডিয়ায় যারা ফ্যাসিবাদের সময় ভূমিকা রেখেছিলেন, এখন দেশে আসেন। কেন বাহিরে থাকবেন, বাহিরে থেকে এখন প্রপাগাণ্ডা ছাড়াচ্ছেন, এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন, এগুলো আমরা জানি।

গণঅধিকার পরিষদের সভাপতি  বলেন, ফজলু ভাইয়ের অনেক বয়স হয়েছে। তার এই দেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে, যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমি অন্তত পরিচয় দিতে পারছি বাংলাদেশের, বিদেশে লাল পাসর্পোট ব্যবহার করছি। সেই দেশটাকে উপহার দিয়েছিলেন ফজলু পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই। 

তিনি বলেন, তাদের ভুল থাকতে পারে, তাদের নিয়ে সমালোচনা করতে পারি। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। এই লোকটাকে যেভাবে অপমান-অপদস্থ করল। ফজু পাগলা বলল। তার সমালোচনা করার যোগ্যতা অনেকেরই নাই। 

নুর বলেন, শিশু এবং বয়স্কদের সাইকোলোজিতে একটু সমস্যা থাকে। তারা অনেক ক্ষেত্রে অবুঝের মতো আচারণ করে। আমাদের প্রতেক্যের বাসা বাবা-মা আছেন, বয়স্ক আত্মীয় স্বজন আছেন।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আপনারা এখনো বিএনপি বা জামায়াত বলেন, অন্য পার্টি বলেন আমাদের মধ্যে তো বসার সুযোগ হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনার সুযোগ হয়। আমরা তো পার্টি ফরমে একটি অভিযোগ দিতে পারি। অথবা সংবাদ সম্মেলন করে ফজলুর রহমানের বিষয়ে ব্যবস্থা নেওয়া দাবি জানাতে পারি। তার ভুল বলায় আমাদের আসে যায় না, সে যদি বলে ৫ আগস্ট এটা হয়েছে তাতে কী যায় আসে। 

তিনি আরও বলেন, ৫ আগস্ট মাস্টারমাইন্ড কারা মানুষ জানে, এদেশের মানুষ আত্মভোলা, সহজে ভুলে যায় সবকিছু। সময় মতো আমরা মনে করিয়ে দেব, প্রমাণসহ।

জ/উ
দুয়েকটা দল পিআর নিয়ে মামারবাড়ির আবদার শুরু করেছে: রিজভী

দুয়েকটা দল পিআর নিয়ে মামারবাড়ির আবদার শুরু করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুই একটা রাজনৈতিক দল পিআর নিয়ে মামারবাড়ির
পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো হুমকি দিচ্ছে: ফখরুল

পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো হুমকি দিচ্ছে: ফখরুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নিত্যনতুন দাবি তুলছে বলে অভিযোগ
গণভোট ও গণপরিষদের চিন্তা বাস্তবসম্মত নয়

গণভোট ও গণপরিষদের চিন্তা বাস্তবসম্মত নয়

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে সনদ বাস্তবায়নে গণভোট
উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফজলুর রহমান   মুক্তিযোদ্ধা   অপমান-অপদস্থ   নুরুল হক নুর   গণঅধিকার পরিষদ   ইউটিউব   সোস্যাল মিডিয়ায়   ফ্যাসিবাদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft