মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:০৭ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৭:১০ পিএম

নিখোঁজ থাকা সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের লাশ মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তার লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে আছে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান বলেন, আজ শুক্রবার (২২ আগস্ট) কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে ষাটোর্ধ্ব ওই ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ। লাশের সঙ্গে রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির মিল রয়েছে। রমনা থানা নিখোঁজ জিডির সঙ্গে যে ছবিটি পাঠিয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে।

জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে একটা লাশ পাওয়া গেছে। আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিস্তারিত আসছে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   সাংবাদিক   লাশ   লাশ উদ্ধার   নিখোঁজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft