লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:০২ এএম

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে মানবপাচারকারীদের নির্যাতনের শিকার ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

অভিবাসন নিয়ে কাজ করা ব্র‍্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন বলেন, লিবিয়াফেরত ব্যক্তিদের কিছু আনুষ্ঠানিকতা চলছে। সব কার্যক্রম শেষ করে তারা বের হবেন। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এসব বাংলাদেশি দেশে ফিরেছেন।

জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের মধ্যে বেশিরভাগই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

জ/উ
অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে বুধবার রাতে ঢাকায় এসেছেন। হযরত
সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে চীনে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক
১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২০ আগস্ট)
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক বিমানবন্দর   এয়ারলাইন্স   বাংলাদেশ   দূতাবাস   অভিবাসন সংস্থা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft