অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:৪২ এএম

পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে বুধবার রাতে ঢাকায় এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

সফরকালে জাম কামাল খান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়া তিনি সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্যের সুযোগ বৃদ্ধি, নতুন বিনিয়োগ খাত চিহ্নিত করা এবং বিদ্যমান বাধা দূর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

জ/উ
সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে চীনে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক
১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২০ আগস্ট)
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে
হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে

হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাতি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাকিস্তান   বাণিজ্যমন্ত্রী   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর   বাংলাদেশ   হাইকমিশন   ঢাকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft