পাতাল মেট্রোরেল প্রকল্প : সময়ক্ষেপণে ব্যয় বৃদ্ধির শঙ্কা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১:২০ পিএম

চলতি বছরের এপ্রিল মাস থেকে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (এমআরটিএ লাইন-১) কাজ বন্ধ রয়েছে। উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগরে ডিএমপি (ট্রাফিক) বিকল্প সড়ক ব্যবহারের শর্ত দেওয়ায় এই তিন এলাকায় প্রকল্পের ইউটিলিটি স্থানান্তর কাজ আটকে আছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের পাশাপাশি ব্যয় বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এমআরটি লাইন-১ প্রকল্পের পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা।

সরকার ও জাইকার অর্থায়নে প্রায় ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে ১২টি পাতাল স্টেশন ও ৭টি উড়াল স্টেশন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল লাইন এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত উড়াল লাইন নির্মাণের কাজ চলছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি ইউটিলিটি স্থানান্তরের দায়িত্বে রয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং নদ্দা স্টেশনের কাজ প্রায় সম্পন্ন হলেও উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে কাজ বন্ধ রয়েছে। ডিএমপি (ট্রাফিক) বিকল্প সড়কের শর্ত দেওয়ায় চলতি বছরের এপ্রিল থেকে এসব এলাকায় স্থানান্তর কাজ শুরু করা সম্ভব হয়নি।

এদিকে ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট’-এর পাইপলাইন স্থাপন কাজও একই কারণে বন্ধ রয়েছে।

ইউটিলিটি স্থানান্তরে বিলম্ব হলে মূল ঠিকাদার নিয়োগ এবং দাতা সংস্থা জাইকার অনাপত্তি সনদ পাওয়া কঠিন হবে। এতে শুধু প্রকল্পের মেয়াদই নয়, প্রাইস এস্কেলেশনের কারণে ব্যয়ও বাড়তে পারে। ফলে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে ঠিকাদার নিয়োগের আগে ইউটিলিটি স্থানান্তর শেষ করা জরুরি। এ জন্য ডিএমপি, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জ/উ
যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা

যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ
দেশে ফিরে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

দেশে ফিরে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সব
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, অধ্যাদেশ জারি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, অধ্যাদেশ জারি

দেশে স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে হবে না। প্রতীক বরাদ্দসংক্রান্ত ধারাগুলো বাতিল করে একটি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্থানান্তর   র‍্যাপিড   ট্রানজিট   ডেভেলপমেন্ট   উত্তর বাড্ডা   আফতাবনগর   বিজ্ঞপ্তি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft