স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, অধ্যাদেশ জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১০:১০ পিএম

দেশে স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে হবে না। প্রতীক বরাদ্দসংক্রান্ত ধারাগুলো বাতিল করে একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। আজ মঙ্গলবার অ্যধাদেশটি প্রকাশ্যে আসে। 

এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি পৃথক অধ্যাদেশের খসড়া তৈরি করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং আইন ও সংসদবিষয়ক বিভাগের সম্মতির পর এগুলো গেজেট আকারে প্রকাশ করা হয়।

দেশে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ছিল না। ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়। এর তৃণমূল পর্যায়ের এই নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন এই নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   রাজনীতি   নির্বাচন   নির্বাচন কমিশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft