ইরান ফেরত ৭১ আফগান শরণার্থী সড়ক দুর্ঘটনায় নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৪৭ এএম

আফগানিস্তানের পশ্চিম প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসটির সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুন লেগে যায়। মঙ্গলবার (১৯ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রতিবেশী ইরান থেকে বিতাড়িত আফগানরা ছিলেন ওই বাসটিতে। 

হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্তক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল।

হেরাত প্রদেশের পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। অভিযুক্তদেরে শনাক্ত করে শাস্তির আওতায় একাধিক দল কাজ করছে।

এ বাস দুর্ঘটনার এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরও আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান রয়েছেন।

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে অভিবাসী আফগানদের বিরুদ্ধে মোসাদের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগ ওঠে। এতে ক্ষিপ্ত হয় ইরানিরা। দেশটিতে বসবাস করা আফগানদের অধিকাংশ অবৈধ। মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবান সরকারের দমন-পীড়ন থেকে বাঁচতে তারা সীমান্ত পাড়ি দিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন। ফলে বেশিরভাগের কাছে পাসপোর্টও না থাকায় ইরানের কোনো প্রশাসনিক সহায়তাও তারা পাচ্ছিলেন না। এ অবস্থাতেই মানবেতরভাবে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তারা।

এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত একজন এএফপি সাংবাদিক পোড়া বাস এবং অন্য দুটি গাড়ির ভাঙা অংশ দেখতে পান। আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায় ঘটে। এর অন্যতম কারণ, কয়েক দশক ধরে সংঘাতের ফলে এবড়োখেবড়ো রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়ি চালানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সড়ক নিয়ন্ত্রণের অভাব।

জ/উ
প্যাসিফিক উপকূলে মেগা-সুনামির সম্ভাবনা আশঙ্কা বিজ্ঞানীদের

প্যাসিফিক উপকূলে মেগা-সুনামির সম্ভাবনা আশঙ্কা বিজ্ঞানীদের

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা- ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে যদি
ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় প্রায় দুই বছর ধরে
যুদ্ধ থামাতে উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

যুদ্ধ থামাতে উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া-ইউক্রেন উভয়কে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৬৫৭

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৬৫৭

পাকিস্তানে ভারি বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জনে, আহত হয়েছেন অন্তত ৯২০ জন।২৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দুর্ঘটনা   আফগানিস্তান   ট্রাক   মোটরসাইকেল   ইরান   সীমান্ত     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft