যুদ্ধ থামাতে উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:৪৪ পিএম

শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া-ইউক্রেন উভয়কে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের বক্তব্য এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও থেকে। কিন্তু শক্তিধর রাশিয়া সেটি মেনে নেবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে কাজ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ আগস্ট) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই কিছু ভূখণ্ডগত ছাড় দিতে হবে। তিনি বলেন, “এটা সহজ নয়, হয়তো ন্যায়সংগতও নয়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে এমনটিই করতে হবে।”

রুবিও গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকেও উপস্থিত ছিলেন।

রুবিও জানান, ঠিক কোন সীমারেখা হবে তা নির্ধারণ করবেন পুতিন ও জেলেনস্কি, আর যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ নিশ্চিত করা। তিনি বলেন, “আমরা সেখানে সমন্বয় করার জন্য থাকব।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের জন্য একটি নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের পাশাপাশি অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও কাজ করছে।

তিনি বলেন, “এটা শান্তিচুক্তির পর কার্যকর হতে হবে, যাতে ইউক্রেন ভবিষ্যতের জন্য নিরাপদ বোধ করে।”

রুবিওর ভাষায়, অনেক দেশই ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত। তবে তিনি বলেন, “ইউক্রেনীয়রা আমাদের বলেছেন, তাদের ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা হবে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা।”

জ/উ
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৬৫৭

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৬৫৭

পাকিস্তানে ভারি বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জনে, আহত হয়েছেন অন্তত ৯২০ জন।২৬
কোন ‘বৃহত্তর ইসরায়েল’ এর স্বপ্ন দেখছেন নেতানিয়াহু?

কোন ‘বৃহত্তর ইসরায়েল’ এর স্বপ্ন দেখছেন নেতানিয়াহু?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ‘বৃহত্তর ইসরায়েল’ ধারণা নিয়ে বিতর্ক তৈরি করেছেন। ১৯৯৫ সালে প্রকাশিত
এবার পুতিন ও জেলেনস্কিকে নিয়ে বসতে যাচ্ছেন ট্রাম্প!

এবার পুতিন ও জেলেনস্কিকে নিয়ে বসতে যাচ্ছেন ট্রাম্প!

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
যুদ্ধবিরতি ও জিম্মি উদ্ধারের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

যুদ্ধবিরতি ও জিম্মি উদ্ধারের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

ইসরায়েলজুড়ে গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক সব জিম্মিকে দ্রুত মুক্ত করার দাবিতে তীব্র

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft