সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩:৪২ পিএম আপডেট: ১৯.০৮.২০২৫ ৮:১৮ পিএম

সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই শহিদ পরিবার ও আহতরা। তারা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তারা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে সাড়ে ১২টার দিকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন তারা। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে- ‘‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’’, ‘‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’’, ‘‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’’, ‘‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’’।

জুলাই শহিদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন, ‘‘এক বছর পরেও আমরা আমার সন্তান হত্যার বিচার পাইনি। সরকার বিচারের নামে তামাশা করছে। আমরা দেখছি, আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে। অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না।

শহিদ শেখ শাহরিয়ারের বাবা আব্দুল মতিন বলেন, আজকে একটি বছর আমরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। বিচারের জন্য আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিলেও তারা আমাদের সঙ্গে প্রহসন করছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত আমিনুল ইসলাম বলেন, জুলাই আহতরা যদি আবার রাস্তায় নামে, তাহলে পরিণাম ভালো হবে না। শহিদ পরিবার ও আহতরা কাউকে ভয় পায় না। এটা সরকারের স্মরণে রাখা উচিত।

এর আগে শহিদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এসময় পুলিশের সঙ্গে জুলাই শহিদ পরিবার ও আহতদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

জ/উ
আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার

আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের
আলফাডাঙ্গায় মেম্বার প্রার্থী গ্রেপ্তার, স্থানীয়দের প্রতিবাদ

আলফাডাঙ্গায় মেম্বার প্রার্থী গ্রেপ্তার, স্থানীয়দের প্রতিবাদ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে সাবেক মেম্বার প্রার্থী জিয়াউর রহমান ওরফে জিয়া মোল্যার
মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট
মালিবাগে শপিং কমপ্লেক্সে আগুন

মালিবাগে শপিং কমপ্লেক্সে আগুন

রাজধানীর মালিবাগ মোড়ে হোসাফ শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভেতরে থাকা লোকজন আগুন নেভাতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উপদেষ্টা   সচিবালয়   বিক্ষোভ   শহিদ   পদত্যাগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft