স্থানীয় নির্বাচনে প্রার্থীরা হবেন নির্দলীয়
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১:১০ পিএম

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য জানা গেছে।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা। উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করে গত ২৪ জুলাই । আজ তাতে সই করলেন রাষ্ট্রপতি।

নতুন এ সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না রাজনৈতিক দলগুলো। প্রার্থীদের সবাই হবেন নির্দলীয়।

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে। এরপর থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞ। এরপর অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হতে পারেন।

জ/উ
মিয়ানমারের সহিংসতায় বাংলাদেশে প্রবেশদ্বারে কয়েকশ রোহিঙ্গা

মিয়ানমারের সহিংসতায় বাংলাদেশে প্রবেশদ্বারে কয়েকশ রোহিঙ্গা

সামরিক সহিংসতা ও সংঘর্ষের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। প্রায়
বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক

বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের
দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে ঢাকায় আজ সকাল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনৈতিক   কমিশন   বিশেষজ্ঞ   সরকার   অন্তর্বর্তী   নির্বাচনব্যবস্থা     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft