পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা অন্তত ৩ শতাধিক পর্যটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৪৩ পিএম

ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান (জিবি), আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) এবং খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এসময় আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শনিবার (১৬ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গিলগিট-বালতিস্তান, আজাদ কাশ্মীর ও খাইবার পাখতুনখোয়া অঞ্চল। গিলগিট-বালতিস্তানের খালথি উপত্যকায় অর্ধ ডজনেরও বেশি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন। প্রবল স্রোতে ভেসে গেছেন আরও অনেকে।

এদিকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে মেঘভাঙা বৃষ্টিতে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নতুন করে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরসহ দুর্গত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। সেনা সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করছেন।

উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। বন্যায় সাতটি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে এবং অন্তত ৩৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সোয়াত জেলায়। এছাড়া তিনটি স্কুল ভেঙে গেছে এবং আরও তিনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ/উ

‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা

‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা

সম্প্রতি ‘বৃহত্তর ইসরায়েল’পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে কঠোর
মালয়েশিয়ার বিমানবন্দরে আটক ৯৮ বাংলাদেশি

মালয়েশিয়ার বিমানবন্দরে আটক ৯৮ বাংলাদেশি

ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছালেও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি ৯৮ বাংলাদেশি নাগরিক। ১৫
শেষ হলো ট্রাম্প–পুতিন দ্বিপক্ষীয় বৈঠক

শেষ হলো ট্রাম্প–পুতিন দ্বিপক্ষীয় বৈঠক

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেছিলেন। কয়েক ঘণ্টা
গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ২১

গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ২১

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে অপেক্ষমান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ধ্বংসস্তূপ বর্ষণ বন্যা ভূমিধস গিলগিট বালতিস্তান কর্তৃপক্ষ শঙ্কা অঞ্চল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft