‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৩১ পিএম

সম্প্রতি ‘বৃহত্তর ইসরায়েল’পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে কঠোর সমালোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের এ ধরনের পরিকল্পনাকে হুমকি বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি আরব ও ইসলামি দেশ।

শুক্রবার  প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেনসহ ওআইসি, আরব লীগ এবং জিসিসির মহাসচিবরা এই নিন্দা জানান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যৌথ বিবৃতিতে তারা আরও জানান- এমন মন্তব্য আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির প্রতি একটি গুরুতর অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের একটি স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে।

এর আগে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি ‘বৃহত্তর ইসরায়েল’-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে ঐতিহাসিক ও আধ্যাত্মিকভাবে সংযুক্ত একটি মিশনের অংশ।

বিশ্লেষকদের মতে, ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনার আওতায় পশ্চিম তীর, গাজা, গোলান হাইটস এমনকি জর্ডান ও মিসরের কিছু অংশ যুক্ত করার ধারণা রয়েছে। যা শুধু ফিলিস্তিনিদের জন্যই নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া ইসরায়েলের উগ্র-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধীতারও তীব্র প্রতিবাদ জানানো হয়। মুসলিম দেশগুলোর এই জোট জানায়, শান্তি রক্ষায় তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। সূত্র: আরব নিউজ, আনাদোলু এজেন্সি 

জ/উ

মালয়েশিয়ার বিমানবন্দরে আটক ৯৮ বাংলাদেশি

মালয়েশিয়ার বিমানবন্দরে আটক ৯৮ বাংলাদেশি

ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছালেও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি ৯৮ বাংলাদেশি নাগরিক। ১৫
শেষ হলো ট্রাম্প–পুতিন দ্বিপক্ষীয় বৈঠক

শেষ হলো ট্রাম্প–পুতিন দ্বিপক্ষীয় বৈঠক

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেছিলেন। কয়েক ঘণ্টা
গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ২১

গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ২১

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে অপেক্ষমান
ইসরায়েলের অস্তিত্ব থাকতে অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ

ইসরায়েলের অস্তিত্ব থাকতে অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ

যতদিন ইসরায়েলের অস্তিত্ব থাকবে, ততদিন পর্যন্ত হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছেন লেবাননের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আঞ্চলিক লঙ্ঘন পরিকল্পনা জর্ডান   মিসর   সৌদি আরব   কাতার   কুয়েত   সংযুক্ত আরব আমিরাত   বাংলাদেশ   পাকিস্তান   তুরস্ক   ইয়েমেন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft