প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪:৩১ পিএম

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, হাসিনার পুরোনো স্ক্রিপ্টে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জঙ্গি নাটকে ফাঁসানোর সুযোগ আর দেওয়া হবে না।
তার এই পোস্ট ঘিরে নানারকম মন্তব্য করেছেন নেটিজেনরা। শেইখ লিয়াকত নামে একজন কমেন্টে লিখেছেন, ‘সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্ট দেখলে উত্তর পাবেন।’
ইলিয়াস হোসেনের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় তিনি লিখেছেন, ‘কয়েকজন ধান্দাবাজ কথিত আলেমের সঙ্গে ওয়াকারের ডিএমআই বৈঠক করেছে। জাতিসংঘের বিরুদ্ধে আলেমদের দাঁড় করিয়ে পশ্চিমাদের আমাদের পাশ থেকে সরাতে পারলেই আবারও ভারতের পেটে দেশকে ঢুকানো যাবে। দাঁড়ি-টুপিওয়াাঁ লোকজনকে নামিয়ে আবারও বাংলাদেশকে জঙ্গি হিসেবে দেখানোর পায়তারা চলছে! সাবধান! আগে আমার দেশের সক্ষমতা বাড়ান তারপর জাতিসংঘের বিরুদ্ধে দাঁড়ান।’
উল্লেখ্য, সারজিস আলম আপাতত এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।