অভিজ্ঞতার অভাব থাকায় সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে: গয়েশ্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪:২৫ পিএম

আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার (সরকারের কার্যক্রম) দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে।

বিমান দুর্ঘটনার চারদিন পার হলেও বিমানবাহিনী এখন পর্যন্ত কোনো দায়দায়িত্ব না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গয়েশ্বর বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   গয়েশ্বর চন্দ্র রায়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft