ধর্ম অবমাননার অভিযোগে রায়হান জুয়েলের বিরুদ্ধে মামলা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:১৭ পিএম

ইসলাম ধর্ম, হযরত মুহাম্মদ (সা.) এবং পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন নিয়ে তিতা টিভি নামের এক ফেসবুক পেইজে ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন কুটুক্তি করেছেন মগবাজার এলাকার মো. আবু রায়হান জুয়েল ওরফে রায়হান জুয়েল নামের এক ব্যক্তি। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা হয়েছে।

এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মামলার বাদী রাজধানীর কোতয়ালী থানা এলাকার মো. আল আমিন নামের এক ব্যক্তি। এ সময় তিনি বলেন, তিতা টিভি নামের ফেসবুক পেইজ এবং ইউিিট্টউব চ্যানেলে এই কটুক্তি করা হয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম ও পবিত্র কুরআর শরীফ অবমাননার অভিযোগে এই মামলা দায়ের করেন মো. আল আমিন। সংশ্লিষ্ট থানা পুলিশের পরামর্শে চলতি জুলাই মাসে ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন।

মামলা এজাহারে বলা হয়, মো. আবু রায়হান জুয়েল ওরফে রায়হান জুয়েল তার ফেসবুকে (https://www.facebook.com/raihanjewell.bd) দীর্ঘ দিনযাবত বাংলাদেশের প্রধান ধর্ম ইসলামের ওপর আঘাত করে ফেইসবুক পেইজে এবং ইউটিউব চ্যানেলে ইসলামের প্রতি বিভিন্ন ধরণের কুটক্তিপূর্ণ মন্ত্রব্য প্রকাশ করে ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করে আসছেন। 

গত ২০২২ সালের ৬ জানুয়ারি আসামী জুয়েল রায়হান ফেসবুক আইডিতে পোস্ট করে ‘এনালগ ব্যবসায় আল্লাহর আর পোষায় না, তাই তিনিও এখন ডিজিটাল ব্যবসা শুরু করেছেন। যুগের সাথে তাল মিলিয়ে আল্লাহও এগিয়ে যাচ্ছে দেখে বেশ ভালো লাগছে। সুভানাল্লা, মাশাল্লা, মারহাবা। এই লেখার সঙ্গে একটি ছবি পোস্ট করা হয়। 

পরবর্তীতে গত ২০২২ সালের ১৬ জুন তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেন এমন নির্ভেজাল সত্য কথা বললেও যখন মুমিনদের অনুভ‚তিতে লাগে, তখন স্পষ্টভাবেই প্রমাণিত হয়ে যায় যে ইসলাম ধর্মটা আসলে এতোটাই কদর্য যে ইভেন মুসলিমরাও সত্য ইসলামকে সহ্য করতে পারে না। তাই, ইসলামকে ভালোবাসার খাতিরে তাদেরকে একটা ‘মনগড়া ইসলাম’ বানাতে হয়। এই পোস্টের সঙ্গে একটি স্ক্রিনশট দেয়া হয় যেখানে হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কটূক্তিকারী সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রেজার লেখা দেখানো হয়, ‘মুহম্মদের পুত্রেরা কার গর্ভে জন্মা নিয়েছিল। সেই নারী কি বিবাহিতা ছিল? না, তার নাম মারিয়া। সে বিবাহিতা ছিল না। বিয়ে না করে অনেক নারীর সাথে সহবাসে তিনি অভ্যস্ত ছিলেন’ ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি আসামির ইউটিউভ চ্যানেল তিতা টিভিতে (Tita TV) একটি ভিডিও প্রচার করে (ttps://www.youtube.com/watch?v=ZWB-OKM6zds)। এতে উল্লেখ্য আছে ‘ধর্মগ্রন্থগুলো নর্দমায় ফেলে দিলে কি খুব বেশি ক্ষতি হবে আধুনিক সমাজের?’ শীর্ষক ভিডিওর রাত ১টা ১২ মিনিটে বলা হয়েছে, ‘ধর্মগ্রন্থগুলোতে মধ্যযুগীয় জ্ঞান ছাড়া আর কিছুই নেই। সেই মধ্যযুগের মানুষগুলো যা জানতো, পৃথিবী সম্পর্কে, রিয়েলিটি সম্পর্কে তাদের যা ধারণা ছিলো, সেগুলোই লিখে গেছে এই ধর্মগ্রন্থগুলোতে। এর বাইরে তো তাদের যাওয়া সম্ভব ছিলো না। তারা গুহায় বসে ধ্যান ধারনা করে যেটুক জ্ঞান অর্জন করতে পেরেছে সেটুক জ্ঞানকে ঈশ্বরের নাম দিয়ে চালিয়ে দিয়েছে।’ এই ভিডিওর পরবর্তী আলোচনায় ‘ধর্মগ্রন্থ’ বলতে যে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ ‘কোরআন’-কেই বোঝানো হয়েছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। গত ২০২৫ সালের ২০ জুন রাত অনুমান ৯টায় মামলার বাদীর ঠিকানায় বাসায় অবস্থান কালে আসামীর ওই ভিডিও পোষ্টগুলো বাদির মোবাইল ফোনে দৃষ্টি গোচর হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশের প্রধান ধর্ম ইসলামের বিরুদ্ধে তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধামে বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্য পোস্ট করে ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করেছে। বিধায় অত্র আসামী দÐবিধির ২৯৫(ক)/২৯৮ ধারায় অপরাধ করেছে বলে জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft