উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১৬, দগ্ধ ৪৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:০৫ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৫:২৩ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত ৪৮জন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।

নিহত দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- অষ্টম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ ও তৃতীয় শ্রেণির জুনায়েদ।

আজ সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ ঘটনায় অনেকে হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft