১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৩ লাখ ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ১০:১৭ পিএম

দেশে রেমিট্যান্স আসার ধারা অব্যাহত আছে। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি মাসের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

আজ রোববার (২০ জুলাই) রেমিট্যান্সের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সেখান থেকেই এ তথ্য জানা যায়।

জুলাই মাসের ১৯ দিনে, প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৮ কোটি ১ লাখ ২১ হাজার ৫৭৯ ডলার। আগের মাস জুনে প্রতিদিন এসেছে ৯ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছরের জুলাই মাসে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার।

এ হিসাবে চলতি জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স আগের মাস জুনের চেয়ে কিছু কমলেও আগের বছরের জুলাইয়ের চেয়ে বেড়েছে। এতে রেমিট্যান্সের অব্যাহত ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। রাষ্ট্রমালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft