ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০৪ জন হাসপাতালে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:৪৪ পিএম

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৪৫ জন। এদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft