নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:৪১ পিএম

আজ শুক্রবার সকালে সৈয়দপুর বিমান বন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছে, সরকার মব জাস্টিস ও নৈরাজ্য বন্ধ করতে না পারলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না।

তিনি বলেন, শুধু পাটগ্রামেই নয়, সারা দেশে মব জাস্টিস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তবেই নির্বাচন।

তিনি বলেন, পাটগ্রামসহ সারা দেশে আমাদের চোখের সামনে যে পরিস্থিতি বিরাজ করছে, এ অবস্থায় কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে। সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।

ডা: শফিকুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী সব সময়ই  সহিংসতার বিরুদ্ধে। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা আমরা ১৯৭২ সাল থেকেই বলে আসছি।

এরপর ডা. শফিকুর রহমান বিকাল ৩টায় রংপুরে আয়োজিত একটি জনসভায় যোগ দিতে সৈয়দপুর ত্যাগ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft