ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৬:০০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১৩৬ জন এবং নারী ৫৯ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ২১, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৯ হাজার ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০ জনের।

এর আগে, গতকাল বুধবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় দুই জন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft