দেশীয় নানা ফলের সমাহারে ক্র্যাবের ফল উৎসব অনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৯:১২ পিএম

দেশীয় নানা ফলের সমাহারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ক্র্যাব তৃতীয় তলার মিলনায়তনে এই ফল উৎসবটি অনুষ্ঠিত হয়। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি হাই কমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান।

স্বাগত বক্তব্য রাখেন- ক্র্যাবের সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্। এ সময় জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্র্যাবের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

দেশীয় ফলের এ সমাহার দেখে প্রধান অতিথি হাসান হাফিজ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধের সংবাদ নিয়েই থাকে না, জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য। আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। এ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে তিনি ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানের আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে পাকিস্তান হাই কমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান বলেন, দু’দেশের  ফলের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও শেকড়ের সন্ধান পাবে নতুন প্রজন্ম। আগামীতে যৌথভাবে এ আয়োজনের ঘোষণা দেন তিনি। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ আস্বাদনের জন্য ক্র্যাবের এই আয়োজন। 

ক্র্যাব সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্ বলেন, আনন্দ মুখর পরিবেশে এই ফল উৎসব ক্র্যাব সদস্যদের মিলনমেলায় পরিণত হয়েছে। উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি। 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্র্যাবের সহ সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান ও ক্র্যাবের সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান অল ক্রাইমস.টিভি এবং দৈনিক আমার বার্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্র্যাব নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft