আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেওয়ার পর আরও দুজন মারা যান। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

আরও পড়ুন : শেষ হলো টঙ্গীর ৫ দিনের জোড় ইজতেমা

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস বলেন, ‘আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার সম্ভাবনা বেশি।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল বলেও জানান ওসি জহুরুল ইসলাম।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft