সাইফুজ্জামান ও তার তিন ছেলে-মেয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৬:৪৫ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ৮:৩১ পিএম

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন ছেলে-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ রোববার (২২ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উপ-পরিচালক মো. মশিউর রহমান।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- সাইফুজ্জামানের ছেলে তানায়েম জামান চৌধুরি, সাদাকাত জামান ও মেয়ে জেবা জামান।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে রয়েছে। এজন্য দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। অভিযুক্তরা দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft