নিবন্ধন আবেদন করেছে এনসিপি, চাইলেন যে প্রতীক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৬:৪১ পিএম

শাপলা, কলম কিংবা মোবাইল প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার (২২ জুন) নির্বাচন ভবনে আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এমন তথ্য জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, আমাদের দাবি শাপলা প্রতীক। তবে আমরা কলম ও মোবাইলও প্রতীক হিসেবে আবেদনে উল্লেখ করেছি।

এ সময় দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft