ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:০০ পিএম আপডেট: ১৮.০৬.২০২৫ ৯:৩০ পিএম

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত জারি করা পূর্বাভাসে এসব এলাকায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আজকের দিনব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এমন বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার ফলে নদীবন্দরসহ উপকূলবর্তী এলাকায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে নৌযাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়াবিদরা মনে করছেন, এই বৃষ্টিপাত তাপদাহ প্রশমনে স্বস্তি দিলেও অতিবৃষ্টি ও বজ্রপাত জনজীবনে ঝুঁকি তৈরি করতে পারে। এ জন্য সকলকে সতর্ক থাকতে এবং আবহাওয়া আপডেট নিয়মিত অনুসরণ করতে পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft