এই সব দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ২:৫৪ পিএম

আপনি যদি দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সব দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম।

আজ বুধবার এক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, কোনো কিছু জোর করে দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি। আইন যেন নিজের হাতে তুলে না নিই।

লন্ডনের বৈঠককে কেন্দ্র করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ও সময় নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হচ্ছিল তখনই এই বৈঠক দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। এই বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা।

তিনি আরো বলেন, আমরা বলেছিলাম, ডিসেম্বরে নির্বাচন চাই।

অন্যদিকে ড. ইউনূস এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনার মাধ্যমে সেটি ফেব্রুয়ারিতে নিয়ে এলেন, তিনি ডিসেম্বরে অনড় ছিলেন না। এটি একজন দেশনায়কের গুণ। দেশ ও জাতির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft