নগর ভবনে ইশরাক সমর্থকদের টানা ২১ দিনের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:২৭ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবারও তার সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিপুল সংখ্যক কর্মচারী নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ নিয়ে টানা ২১ দিনের মতো নগর ভবনের সব কার্যক্রম বন্ধ করে দিয়ে এই বিক্ষোভ চলছে।

এদিন সকাল ১০টা থেকে ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের সদস্যরাসহ অন্য বিক্ষোভকারীরা নগর ভবনের প্রাঙ্গণে জড়ো হন।

'ঢাকাবাসী' ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনকারীরা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং কম্পাউন্ডের ভেতরে দফায় দফায় মিছিল করেন। প্রতিটি মিছিল শেষে তারা প্রবেশপথে ফিরে এসে 'জনগণের মেয়রের হাতে দায়িত্ব দাও' স্লোগান দেন।

সাবেক সচিব ও বিক্ষোভ কর্মসূচির প্রধান সমন্বয়ক মশিউর রহমান বলেন, 'ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।'

মশিউর রহমান জানান, আজ বিকেল ৩টায় ইশরাক হোসেনের এই বিক্ষোভে যোগে দেওয়ার কথা আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft