বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল
আনোয়ার আরমান
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:৩৮ পিএম

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় ইফতার মাহফিল ছিল এক অসাধারণ মিলনমেলা।
 
সারা বাংলাদেশের ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১১৫০ জন নেতা-কর্মীর পদচারণায় মুখরিত ছিল এই অনুষ্ঠান। এই মিলনমেলা শুধু একটি ইফতার মাহফিল ছিল না, বরং এটি ছিল আমাদের ঐক্য ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকল নেতা-কর্মী, সংগঠক, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের, যারা এই অনুষ্ঠানকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব ছিল না।

এই ইফতার মাহফিল শুধু একটি সামাজিক অনুষ্ঠান ছিল না, এটি ছিল আমাদের ঐক্য ও সংহতির প্রতীক। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft