প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে: ববি হাজ্জাজ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম

প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত 'ডিজিটাল জেন্ডার রীতিনীতি: জাতীয় অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময়' সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের নয়, সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি, অনলাইন হয়রানি ও নেতিবাচক কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা ও আইন প্রণয়নের ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে কিশোরী ও তরুণীদের ডিজিটাল সম্পৃক্ততা, অনলাইন আচরণ এবং ইনফ্লুয়েন্সারদের প্রভাব নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

আলোচকরা বলেন– নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও কনটেন্ট নির্মাতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোরী ও তরুণীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আলোচকরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft