ওয়েব ফিল্ম ও ধারাবাহিকে ব্যস্ত দীপা খন্দকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

নতুন একাধিক ওয়েব ফিল্ম ও ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি তিনি জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি মেরিড’-এর কাজ শেষ করেছেন। পাশাপাশি মহিন খান পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’-এর শুটিংও শুরু করেছেন। চলতি মাসে আরও কয়েকটি নাটকের কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

নিজের নতুন কাজ প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘হ্যাপিলি মেরিড’-এর গল্পটি ভিন্নধর্মী। এতে তার চরিত্রের স্বামীর সঙ্গে বয়সের পার্থক্য প্রায় ১৮ থেকে ২০ বছর। বয়সের ব্যবধানের কারণে নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে খুনসুটি ও মতবিরোধ থাকলেও তারা সুখেই সংসার করেন।

তিনি জানান, ওয়েব ফিল্মটিতে বর্তমান প্রজন্মের দাম্পত্য জীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সুখী দাম্পত্যের প্রকাশের সঙ্গে বাস্তবতার পার্থক্য তুলে ধরা হয়েছে। তার মতে, অনেকেই বিয়ের পর সামাজিক মাধ্যমে নিজেদের সুখী জীবনের নানা বার্তা দিলেও বাস্তব চিত্র সবসময় তেমন নাও হতে পারে। সেই বিষয়গুলোই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে।

দীপা খন্দকার বলেন, ‘হ্যাপিলি মেরিড’ একটি সুন্দর কাজ হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে ‘কর্মফল’ ধারাবাহিক নাটক নিয়েও তিনি আশাবাদী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft