কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগম (৬০) কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদার (৬৫)-এর বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) রিপন আলী খান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার এসআই (নি.) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft