চুনারুঘাটে এনার্জি ড্রিংকসের নামে বিক্রয় হচ্ছে নেশা জাতীয় দ্রব্য
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সর্বত্র এনার্জি ড্রিংকসের নামে বিক্রয় হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। এসব নকল ও ভেজাল এনার্জি ড্রিংকস পান করে বিপথগামী হচ্ছে যুব সমাজ। যারা নিয়মিত এগুলো পান করে তারা ধিরে ধিরে নেশাগ্রস্ত হয়ে পড়ছে । 

জানা গেছে, যুবক, তরুণ-তরুণীসহ সব বয়সী ছেলে-মেয়েদের কাছে এনার্জি ড্রিংকস অতি জনপ্রিয় হয়ে উঠেছে। এসব এনার্জি ড্রিংকস বর্তমানে নেশায় পরিণত হচ্ছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা হরহামেশা বিভিন্ন দোকানে হাতের নাগালে পেয়ে কিনে সকলের সামনেই তা খাচ্ছে। এর মধ্যে বেশ কিছু এনার্জি ড্রিংকসের সরকারি কোনো অনুমতি নেই বলেও জানা গেছে।

বিএসটিআইয়ের লেবেলও লাগানো থাকে না এসব ড্রিংকসের গায়ে। কিছু ড্রিংকসের লেখা থাকে বিএসটিআইয়ের আওতামুক্ত। অ্যাকটিভ হর্স পাওয়ার, মাসরুম, হকিং, জিনসিন প্লাস, নাইট পাওয়ার নামে এসব পানীয় পাওয়া যাচ্ছে যে কেনো মুদি দোকানে। 

এমনকি পাড়া-মহল্লার প্রতিটি দোকানে পাওয়া যাচ্ছে এসব ভেজাল ও নেশাযুক্ত যৌন উত্তেজক পানীয়। আবার কোনো কোনো বোতলে লেখা থাকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। এ লেখা দেখে আকৃষ্ট হয়ে উঠতি বয়সের যুবক-যুবতীরা এসব পান করছে।

এসব ড্রিংকসের অর্থ জোগাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। দেহের জন্য ক্ষতিকর এসব পানীয় পান করে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। মানব দেহের জন্য ক্ষতিকর নিম্নমানের ক্যামিক্যাল দিয়ে তৈরি এসব এনার্জি ড্রিংকস তৈরি করে বাজারে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা।

ক্লাস নাইনে পড়ুয়া শাহাদাত হোসেন নামে এক স্কুল ছাত্র জানান, অতি গরমে দেহকে সতেজ রাখতে ড্রিংকস কিনে খাই, এটা ক্ষতি আমরা জানি, কিন্তু খেতে মজা লাগে তাই খাই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুদি ব্যাবসায়ী জানান, এসব এনার্জি ড্রিংকস বিক্রিয় করে লাভ বেশি হয়। সেই সাথে যুবকদের মাঝে এসব এনার্জি ড্রিংসের ব্যাপক চাহিদা রয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিএসটিআইয়ের আনুমোদন ছাড়া কোনো ড্রিংকসই বৈধ না। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft