বন্যাদুর্গত মানুষের পাশে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:৩২ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। গতকাল সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়া ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বন্যাদুর্গত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে অনেক মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।

তিনি আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামত, কৃষিজমির ক্ষয়ক্ষতি, মাছের ঘের ও গবাদিপশুর ক্ষতির বিষয়েও সরকার প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেবে, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, উপজেলা ও জেলা প্রশাসন শুরু থেকেই বন্যাদুর্গত মানুষের সহায়তায় কাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি এসব কার্যক্রমের সমন্বয় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার বার্তা নিয়ে এসেছেন।

প্রতিমন্ত্রী দুর্গত এলাকায় সহায়তা কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন। তিনি বলেন, দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সেনাবাহিনী সহযোগিতা করেছে এবং বিমান বাহিনী খাদ্যসহ জরুরি সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এ জন্য তিনি উভয় বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft