প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৫৩ এএম

ইরানের ভূখণ্ড থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান থেকে আসা ওই চারটি ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।
তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথায় লক্ষ্য করে ছোড়া হয়েছিল বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জর্ডানের সামরিক কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। এর আগে, হরমুজ প্রণালি ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
জর্ডান এর আগেও জানিয়েছে, নিজেদের আকাশসীমা সুরক্ষায় তারা প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে। দেশটি ইরাক, সিরিয়া ও ইসরায়েলের সীমান্তবর্তী হওয়ায় আঞ্চলিক সংঘাতের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক অবস্থানে রয়েছে।
জ/উ