স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করছে সরকার : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৩৮ পিএম

স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সব মানুষ যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে, সেটিই সরকারের লক্ষ্য। ধর্মীয় পরিচয়ের পরিবর্তে মানবতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করা হবে।

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পরবর্তী চার বছরও এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নারীর ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে পরিবার ও সমাজ আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, দেশের সব ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করবে-এটাই সরকারের প্রত্যাশা। হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদায় দেখা হবে।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থন থাকলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

এর আগে একই দিন গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft