পূর্বের রূপে ফিরবে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:২১ পিএম

রাজশাহীর অন্যতম বিনোদনকেন্দ্র রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (১৩ জুলাই) সকালে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন শেষে তিনি বলেন, রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। কী ধরনের উন্নয়ন প্রয়োজন এবং কীভাবে এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন অবকাঠামো, প্রাণীদের আবাসন এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন। পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft