ফাতাহ কমব্যাট সিস্টেমের সাত সদস্য তিন দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:০৫ পিএম

মার্শাল আর্ট শেখার আড়ালে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ফাতাহ কমব্যাট সিস্টেমের সাত সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

আসামিরা হলেন- শাহ আমানত সাবির, মো. হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মো. আবিদুর রহমান, মো. বায়োজিত, মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুসান্না। 

এদিন কারাগারে আটক সাতজনকে আদালতে হাজির করা হয়। প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সাদ্দাম হোসেনসহ কয়েকজন আসামিদের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত ৫ জুলাই যাত্রবাড়ী থেকে এফসিএস এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শাহ আমানত সা‌বিরসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৯ জুলাই যশোর থেকে এফসিএস সদস্য তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উগ্রবাদী কাজে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। এ ঘটনায় শনিবার দুপুরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এবি সিদ্দিক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। এতে ১৬ জনের নাম উল্লেখ করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft