মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:১৩ এএম

রাজধানী ঢাকায় মধ্যরাত থেকে টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে দিনভর ঢাকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

টানা বৃষ্টির কারণে সড়কে যানবাহনের চলাচল কমে গেছে। জলাবদ্ধতায় অনেক সড়কে যান চলাচল ধীরগতির হওয়ায় অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানা গেছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য শ্রমজীবী মানুষ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই জীবিকার প্রয়োজনে তাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে।

এদিকে, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি এবং বায়ুচাপের তারতম্যের প্রভাবে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর প্রয়োজন ছাড়া জলাবদ্ধ এলাকায় চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft