পাঁচবিবিতে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের সেক্রেটারি "মুক্তার "
‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৪১ এএম

আসন্ন পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মনোনীত পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। দলটির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সাংবাদিক, কারানির্যাতিত জননেতা মোঃ আবু সুফিয়ান মুক্তারের নাম ঘোষণা করা হয়েছে।

‎দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক, সামাজিক ও সাংবাদিকতা অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আবু সুফিয়ান মুক্তার। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে পাঁচবিবি উপজেলা ও জয়পুরহাট জেলা শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেন।

‎‎বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের জেলা সেক্রেটারি এবং পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তাঁর ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত।

‎রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতারও মুখোমুখি হয়েছেন আবু সুফিয়ান মুক্তার। ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি প্রায় চার মাস কারাভোগ করেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, নানা নির্যাতন ও বাধা-বিপত্তির মধ্যেও তিনি আদর্শ ও সাংগঠনিক দায়িত্ব থেকে কখনো সরে দাঁড়াননি।

‎বিশেষ করে ২০১৬ সালে পাঁচবিবি উপজেলা জামায়াতের প্রায় সকল দায়িত্বশীল নেতা কারাগারে থাকাকালে তিনি ভারপ্রাপ্ত উপজেলা আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাংগঠনিক কার্যক্রম সচল রাখা, বিভিন্ন বিভাগের দায়িত্ব সমন্বয় করা এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কঠিন সেই সময়ে তাঁর নেতৃত্ব ও দায়িত্বশীলতা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

‎‎দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততার কারণে আবু সুফিয়ান মুক্তার পাঁচবিবি উপজেলার জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন। তারা বলেন, ন্যায়, ইনসাফ, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তাদের বিশ্বাস।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft