ওটিটিতেও প্রশংসায় মিমের ‘লাইফলাইন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম

‘পরান’ চলচ্চিত্রের সাফল্যের পর নিয়মিত কাজের পরিবর্তে বেছে বেছে সিনেমায় অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সংখ্যার চেয়ে মানসম্মত কাজকে প্রাধান্য দিয়ে ‘দামাল’ ও ‘অন্তর্জাল’-এর পর কিছু সময় বিরতি নেন তিনি। এ সময় নিজেকে নতুনভাবে প্রস্তুত করেন।

দীর্ঘ বিরতির পর চলতি বছরে আবারও দর্শকদের সামনে ফিরেছেন মিম। কোরবানির ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ চলচ্চিত্রে আরিফিন শুভর বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়। বড় পর্দার সেই ধারাবাহিকতার পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।

সম্প্রতি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এতে কেন্দ্রীয় চরিত্র ‘অনন্যা’ হিসেবে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদের যৌথ গল্পে নির্মিত এ ওয়েব ফিল্মে মানুষের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং ভালোবাসার জন্য ত্যাগের নানা দিক তুলে ধরা হয়েছে। দুর্গম ও রহস্যময় এক যাত্রায় অনন্যা চরিত্রের মাধ্যমে গভীর আবেগঘন গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন মিম।

মুক্তির পর থেকেই ‘লাইফলাইন’-এ মিমের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে। বড় পর্দার পর ওটিটিতেও তার এই কাজ ইতোমধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft