মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৪০ পিএম

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দেশের মানুষের জন্য সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে।

তিনি জানান, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সেবার পরিধি সম্প্রসারণে সরকার কাজ করছে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিতে এ সেবা আরও বিস্তৃত করা হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft