বর্তমান সংসদকে ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৩৩ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান জাতীয় সংসদকে দেশের ইতিহাসের সবচেয়ে কার্যকর ও সেরা সংসদ হিসেবে দেখতে চান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বামু) উদ্যোগে আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, আপনারা এই সংসদকে আরও কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবেন।’

তিনি সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি সংবিধান ও কার্যপ্রণালী-বিধি অনুযায়ী সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

তিনি বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত এবং সুশাসন শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

চিফ হুইপ আরও বলেন, একটি কার্যকর সংসদ গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীলতা এবং স্থায়ী কমিটির কার্যক্রমে সম্পৃক্ততা অপরিহার্য।

অনুষ্ঠানের অষ্টম ব্রিফিং সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহ: সকল স্তরে বাজেট বরাদ্দ’ বিষয়ে আলোচনা করেন।

এতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft