যৌথ অভিযানে ২৪ঘন্টার আগেই আসামী শিমুল গ্রেফতার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম আপডেট: ০৬.০৭.২০২৬ ২:৪৬ পিএম

অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা সেই হিন্দু যুবক শিমুল কর্মকারকে (২৬) গ্রেপ্তার করেছে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে ঢাকার নারায়ণগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে।

গ্রেপ্তারকৃত শিমুল কর্মকার গুরুদাসপুর পৌর শহরের গুরুদাসপুর মহল্লার নবীন কর্মকারের ছোট ছেলে। গ্রেপ্তারকৃত যুবক তার বড় ভাই পলাশ কর্মকার ইস্কনের সক্রীয় সদস্য বলে জানিয়েছে স্থানীয় মন্দির কমিটি। শিমুল সপরিবারে ঢাকায় থাকেন। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন।
 
স্থানীয় সূত্রে জানাগেছে, গত শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১০ টার দিকে ওই যুবকের শিমুল নামের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পবিত্র মক্কা ও মদিনার বেশ কয়েকটি ছবি বিকৃত করে প্রচার করা হয়। ঘটনাটি নজরে এলে রবিবার সকাল থেকেই ফুসে উঠে গুরুদাসপুর উপজেলার মুসলিম ধর্মালম্বীরা। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে দিনভর বিক্ষোভ ও রাতে মশাল মিছিল করা হয় তৌহীদি জনতার ব্যনারে।

বিকেলে বিক্ষোভ মিছিল থেকে ওই যুবকের বাড়িতে হামলার চেষ্টা করা হলে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। খবর পেয়ে থানায় ছুটে আসেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। থানাতে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। তিনি মুসলিম ধর্মের অনুসারীকে শান্ত থাকার অনুরোধ জানান। অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে থানার সামনে ব্রিফিংও করেন স্থানীয় সংসদ সদস্য।

এদিকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে রাতে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযুক্ত শিমুল কর্মকারকে গুরুদাসপুর হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সমাজচ্যুত করা হয়। মুসলিমদের কাছে ক্ষমা চেয়ে উত্তেজনা না বাড়ানোর অনুরোধ করেন গুরুদাসপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ্র বিগ্রহ কেন্দ্রী মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার কুন্ডু।

তিনি বলেন, গুরুদাসপুরের হিন্দু-মুসলিম দীর্ঘদিন ধরে সম্প্রতী বজায় রেখে বসবাস করছে। কিন্তু ইস্কন নামের সংগঠনের সদস্যরা সাম্প্রদায়িক শান্তি নষ্ট করতে কাজ করছে। ইসলাম ধর্ম নিয়ে শিমুল কর্মকারের কটূক্তি করা তারই অংশ। তিনিও অভিযুক্ত শিমুর কর্মকারের বিচার দাবি করেন।

মাওলানা জামীল আহমাদ বলেন, অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তারে মুসলিমদের পক্ষ থেকে ২৪ ঘন্টা সময় বেধে দেওয়া হয়েছিল। তার আগেই গ্রেপ্তার করায় প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঞ্জুরুল আলম কালবেলাকে মুঠোফোনে বলেন, ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা হতে দেয়নি পুলিশ। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft