গোপালগঞ্জে শুরু হয়েছে ভুমি সেবা মেলা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৫৬ পিএম

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ভুমি সেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।  আজ মঙ্গলবার  সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালী দেশব্যাপী মেলার উদ্বোধন করার পর গোপালগঞ্জে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ফিতা কেটে মেলার কার্যক্রম শুরু করেন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এর কার্যালয়ে আয়োজিত  ভুমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো: রুহুল আমিন শরীফসহ ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শোভাযাত্রাটি সদর উপজেলা ভুমি অফিসে ফিরে আসার পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভুমি সেবা মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft