প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:০২ পিএম

ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ না করে প্রকৃত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, যারা অতীতে ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের বিদায় নিতে হয়েছে। এ থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, খাল খনন ও রক্ষণাবেক্ষণের ধারাবাহিকতা না থাকায় নদী-খাল দখল ও বর্জ্যের সমস্যা বেড়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি জানান, দেশে পর্যাপ্ত গবাদি পশুর মজুদ আছে, তাই বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। সীমান্ত এলাকায় কড়া সর্তকতা জারি করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, দেশে ১ কোটি ২ লাখ গবাদিপশুর বিপরীতে মজুদ আছে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু। তাই সরকারের লক্ষ্য, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পশু রফতানি করা। এ সময় তিনি চোরাই পশু দিয়ে কোরবানির বিষয়ে ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানান।
জ/উ