চাঞ্চল্যকর সোমা আক্তার হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গৃহবধূ সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার সকালে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে সর্বস্তরের মানুষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তারা সোমা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন : পূর্বধলায় বিএনপি নেতাকর্মীদের ওপর দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিহত সোমা আক্তার আমতলা গ্রামের মো. সাদ্দাম হোসেনের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী। গত ২২ এপ্রিল সকালে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করছে। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft