ফরিদপুরে ৫দিন ব্যাপি সাইবার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ পিএম

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়ায় ফরিদপুর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (আইসিটি)-এর আয়োজনে এবং জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বাস্তবায়নে ৫দিন ব্যাপি সাইবার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বেলা ১২টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আইসিটি অফিসার মোঃ মাহামুদুল হাসান। এসময় ফরিদপুর সদর উপজেলা আইসিটি অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা আইসিটি অফিসার জায়েদ হোসেন, মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক খান সহ মোট ২০জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পূর্বধলায় বিএনপি নেতাকর্মীদের ওপর দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এসময় অতিথিরা সাইবার সচেতনতার বিষয়ে আলোচনা করে বলেন- সাইবার সচেতনতা হলো ডিজিটাল জগতের নিরাপত্তা এবং নিরাপত্তামূলক ব্যবস্থার প্রতি সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় শিক্ষা এবং প্রশিক্ষণ বর্তমান সময়ে, যেখানে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে, সেখানে সাইবার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইবার আক্রমণ, ডেটা চুরি, হ্যাকিং, এবং ফিশিংয়ের মতো নানান সমস্যা আসছে, তাই এই বিষয়গুলা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। সাইবার সচেতনতা শুধুমাত্র প্রযুক্তিগত ব্যবস্থা নয়, বরং এটি আমাদের মনোভাব ও আচরণের পরিবর্তনও করছে। সঠিক তথ্য ও শিক্ষা দিয়ে আমরা ডিজিটাল পরিবেশকে আরও নিরাপদ করতে পারি।

৫ দিন ব্যাপি সাইবার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের শেষে প্রশিক্ষণার্থীদের একটি অ্যাসেসমেন্ট পরিক্ষা নেওয়া হয়। অ্যাসেসমেন্ট পরিক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ২০জন প্রশিক্ষণার্থীকেই সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া সকলকে উপহার হিসেবে একটি ব্যাগ, পানির পট ও খাতা-কলমের ফোল্ডার দেওয়া হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft